ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন : আওয়ামীলীগ প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী বিজয়ী

ফরিদগঞ্জ প্রতিনিধি :

ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। রোবাবর (১৪ ফেব্রæয়ারী ) রাতে ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের মোট ৩১,০৮৪ জন ভোটারের মধ্যে ১৯,৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সবকটির ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১৭,০০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মো: ইমাম হোনের পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৭০৬ ভোট ও ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো: দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।

রাতে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি , বেসরকারিভাবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ার কে বিজয়ী ঘোষনা করেন।

You might like