
হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :
আসন্ন চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহপরান মিয়াজী তার সমর্থকদের নিয়ে নির্বাচনী শোডাউন করেন।

গত ১২ ফেব্রæয়ারী শুক্রবার বিকেলে পাঞ্জাবী প্রতীক বরাদ্ধ পাওয়ার পর পরই ভোটার, সমার্থক ও শুভাকাঙ্খীদের নিয়ে এ শোডাউন করে। এ সময় তার এলাকার নিজ বাড়ী বালিকান্দি মিয়াজী (বাবুরপাড়া) হইতে পইলপাড়া, দগরপুর, ধনারপাড়, গোয়ালগাবা, লালারহাটসহ বেশ কয়েকটি গ্রামে পদক্ষিণ করেন। এ সময় এলাকার শত শত সমর্থক ও ভোটার গণ উপস্থিত ছিলেন।







