ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিশোরদের মাতৃভাষা দিবস উদযাপন

মো. রফিকুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ কসবা উপজেলাধীন ২নং মেহারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত খেওড়া গ্রামে আজ ভোর থেকেই কিশোরদের উদ্যেগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ-জুয়েল মিয়া।

প্রধান অতিথি তার বক্তৃতায় সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন,  প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল বাঙালীর ভাষা আন্দোলন। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমি ও আমরা আজ বাংলা ভাষায় কথা বলছি, নতুবা কখনো পারতাম না, তাদের স্মৃতি আমাদের মাঝে চির অমর হয়ে আছে ও ভবিষ্যতেও থাকবে।

১৯৯৯ সালে ইউনেস্কো আজকের এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা। কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরো অনেক সংগ্রামের ইতিহাস।

তিনি তার বক্তৃতার সমাপনী ভাষনে কিশোরদের এই উদ্যেগের ভূয়সী প্রশংসা করে বলেন আমি সত্যিই অভিভূত আমার এলাকার কিশোরদের এমন অনুষ্ঠানের আয়োজন দেখে। আমার বিশ্বাস তোমরা আরো এগিয়ে যাবে এবং তোমাদের যেকোন অনুষ্ঠান আয়োজনে আমাকে সবসময় তোমাদের পাশে পাবে।

You might like