বড়কূল পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আহসানের নেতৃত্বে পুস্পমাল্য অর্পন

জহিরুল ইসলাম জয় :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র ও যুবলীগের নেতা মো. আহসান হাবীবের নেতৃত্বে শহীদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।

২১ শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে ইউনিয়নের সেন্দ্রা ৮নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পর তিনি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

এ সময় ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might like