
গাজী মোঃ মহসিন : যথাযোগ্য মর্যাদা শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আশিকাটি চাঁদখার বাজার থেকে একটি প্রভাতফেরি বের করে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়। প্রভাতফেরি শেষে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পুস্প-মাল্য অর্পণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ আঃ রাজ্জাক ভুইয়ার নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।

এ সময় প্রভাতফেরিতে অংশ গ্রহন ও শহীদ মিনারে পুষ্পমাল্য করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাজু খান, আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন মোঃ জিলান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলেয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, আইন বিয়ষক সম্পাদক এ্যাডঃ ফারুক হোসেন মিজি, সহ প্রচার সম্পাদক মোশারফ হোসেন সুজন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ওবায়েদুল্যাহ খান বাবুল, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাজালাল প্রধানীয়া, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আঃ ছোবহান মাস্টার, সাধারন সম্পাদক মোঃ মিজান মাল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ লোকমান মুন্সী, সাধারন সম্পাদক কাশিম মজুমদার, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন বেপারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজান মাল, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম খোকন মিজি, সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।







