
সাইদ হোসেন অপু চৌধুরী, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট : বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় চাঁদপুর জেলা অাওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট চিকিৎসক জে অার ওয়াদুদ টিপু। তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীতে এমন কোন দেশে নেই যে দেশের সরকার জনগণের জন্য বাড়ি, রাস্তা ও ডিপ টিউবয়েল তৈরি করে দেয়। একমাত্র আমাতের দেশেই এ নজির রওৎটচচসরকার গরীব দেশ হওয়ারপরও বিশ্বে অামরা ১২তম। দেশে ২২ দিনে প্রায় ২৭ লক্ষ লোককে টিকা দেওয়া হয়েছে। বিএনপি এক সময় বলেছে বাংলাদেশ টিকা আনতেই পারবে না। যখন টিকা দেশে আসলো তখন বললো প্রথমে মন্ত্রী ও এমপিরা টিকা নেক। অাজ দেখেন তারাই বলছে সরকারি দলের লোকেরা সব টিকা নিয়ে নিচ্ছে।এসকল কিছু সম্ভব হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

কমিটির বিষয়ে বলেন, কমিটি করারর বিষয়ে কেন্দ্রিয় কমিটির সাথে আলোচনা সাপেক্ষে নতুন কমিটি অচিরেই হবে। প্রতিযোগিতা থাকবে কিন্তু দলে যেন রেশারেশি না থাকে।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খানের সভাপতিত্বে ও শাহিনা সুলতানা মেরির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোরকট মুজিবুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর খালেদা রহমান, সদস্য সুলতানা রাজিয়া, শ্যামলী আক্তার, নুরজাহান বেগম লিপি।
আলোচনা সভার শুরুতে কোরঅান তেলাওয়াত করেন কাউন্সিলর আয়শা রহমান লিলি গীতা পাঠ পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিপ্রা দাস। শোক প্রস্তাব পাঠ করেন আকলিমা শিউলি।







