

গাজী মোঃ মহসিন : যুব ঐক্য প্রগতি এই শ্লোগানকে ধারন করে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন যুবদলের নবগঠিত আহŸায়ক কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ই মার্চ) বিকাল ৪টায় আশিকাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ২১নং পূর্ব হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন যুবদলের আহŸায়ক শাহাদাত হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল পাটওয়ারী।

পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক ও প্রধান সমন্বয়কারী আঃ মান্নান খান কাজল এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোঃ বারেক খান বারীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদলের আহŸায়ক ফয়সাল আহমেদ বাহার।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহŸায়ক এইচ এম সোরওয়ার্দি (সরওয়ার) গাজী।
পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার বিএনপির ক্রীড়া বিয়ষক সম্পাদক ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউছুফ মিন্টু মিয়া, সদর উপজেলার বিএনপির সদস্য ও আশিকাটি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক কাজী আলী আশ্রাফ রিপন, জেলা যুবদলের সম্মানিত সদস্য মোঃ জাফর প্রধানীয়া, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক নজরুল ইসলাম বাবলু, মোঃ মহসীন খান, জিয়াউল আমিন টিটু, হাসান আল রিয়াদ, আশিকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক মোস্তাফা আখন, মোঃ মমিন খান, মোঃ মামুন খান, আফজাল হোসেন আখন প্রমূখ।
পরিচিতি ও সাধারন সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহŸায়ক সিরাজ ছৈয়াল,আশিকাটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মোঃ বিল্লাল মাল, সহ সভাপতি মোঃ শফিক মৃর্ধা, যুগ্ম সাধারন সম্পাদক হারুন অর রশিদ, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ হুমায়ন কবিরসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২২ জানুয়ারী চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত করে নব ঘোষিত আহŸায়ক কমিটিতে শাহাদাত হোসেন বাবলকে আহŸায়ক ও মোঃ বারেক খান বারীকে সিনিয়র যুগ্ম আহŸায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি অনুমোদন করেছেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহŸায়ক এইচ এম সোরওয়ার্দি (সরওয়ার) গাজী ও সিনিয়র যুগ্ম আহŸায়ক কে এম নজরুল ইসলাম নজু।







