‘নবী ও ইসলামের শত্রুদের প্রতিরােধ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব’

ফারিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে এআর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বার্ষিক তাফসিরুল কােরআন মাহফিলে দারুল কােরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যােগে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবু নগরী বলেন, রাসুল ও ইসলামের শত্রুদের প্রতিরােধ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। নবী রাসুলের সময় কাল থেকে জালিম সরকার গুলাে ইসলামের ক্ষতিসাধন করে আসছে। যুগ যুগ ধরে এই জালিম সরকারগুলাে ইসলামের বিরােধীতা করছে।

তিনি বলেন, এদেরকে কঠােরভাবে প্রতিরােধ করতে হবে। আমার জীবদশায় হককথা বলে আসছি,মৃত্যুর আগ পর্যন্ত হক কথা বলা থেকে বিরত থাকবোনা।সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নবী ও ইসলামের শত্রুদের বাংলার জমিন থেকে বিতাড়িত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

দারুল কােরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কারী নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,,জেলা ইসলামি আন্দােলনের শ্রমিক নেতা আশরাফ উদ্দিন আহম্মেদ, পোর মেয়র মাহফুজুল হক,সাবেক মেয়র মঞ্জিল হোসেন, মসজিদের খতিব আনােয়ার হােসেন,সাংবাদিক মহিউদ্দিন প্রমুখ।

You might like