মতলবের শোভা সঙ্গীতায়নের প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

হারুন অর রশিদ, মতলব উত্তর প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকায় একমাত্র রবীন্দ্র সঙ্গীত শিক্ষালয় শোভা সঙ্গীতায়নের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গত ৫ মার্চ শুক্রবার বিকেলে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়।

জানা যায়, নতুন আঙ্গিকে গড়ে উঠা শোভা সঙ্গীতায়নের নতুন কার্যালয়ে প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দের সাথে প্রজ্জ্বলিত প্রদীপ হাতে নতুন কার্যালয়ে প্রবেশের মাধ্যমে এ প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সঙ্গীতালয়ের পঁচাশিউর্ধ্ব বয়োজৈষ্ঠ সদস্য শোভা রানী পোদ্দার। ঐ দিন স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সঙ্গীতায়নের নিয়মিত কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সঙ্গীতায়নের প্রধান প্রশিক্ষক দুলাল পোদ্দার, সঙ্গীত শিল্পী কাকন রানী দাস, শিখা পোদ্দার, অভিভাবক রিনা আজহার, মোসাম্মৎ সামছুন নাহার, রিনা বনিক, উম্মে সালমা, অরুনা ঘোষ প্রমুখ।

সঙ্গীতায়নের প্রধান প্রশিক্ষক দুলাল পোদ্দার বলেন, ২০০১সাল থেকে এ সঙ্গীতায়নে শিশুদের রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক, লালন গীতি প্রশিক্ষণ দেয়া হয়। করোনা মাহামারির কারণে প্রশিক্ষণে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকায় পুনরায় স্বাস্থ্যবিধি মেনে সঙ্গীত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

You might like