মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

গোলাম নবী খোকন :

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে মতলব উত্তর থানা পুলিশ কেক কেটে আনন্দ উদযাপন করেছেন।

শনিবার বিকেলে মতলব উত্তর থানা প্রাঙ্গণে বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের সভাপতিত্বে, ওসি (তদন্ত) মোহাম্মদ মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর) আসাদুজ্জামান।

বক্তব্য রাখেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বিপ্লবী মনিরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশ এর সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মতলব উত্তর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিয়াজি, মতলব উত্তর প্রেস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী, ছেংগারচর পৌর কমিউনিটি পুলিশ এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া মানিক। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

You might like