রায়পুরে রাতের আঁধারে ফসল নষ্ট করেছে দুর্বৃত্তরা, নিঃস্ব কৃষক আনোয়ার

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন মালের প্রায় ১৬০ শতাংশ (এক একর) বাংঙ্গি ক্ষেতের ফলস গাছগুলো উপড়ে ফেলে দুর্বৃত্তরা। ১৩ (মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

উল্লেখিত জমির মালিক মোঃ আনোয়ার হোসেন মাল জানান, আমি দীর্ঘ দিন যাবত এই কৃষি কাছে ছাড়িয়ে আছি, হটাৎ আমার জমিনের থেকে রাতের আধাঁরে জমিনের সকল ফসল নষ্ট করে ফেলে। তিনি বলেন প্রায় চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফসলের সাথে এ কেমন শত্রুতা, তাদের কোন দৃশ্যমান শত্রু আছে কিনা এ প্রশ্নে জানান আমার কোন শত্রু নাই, আর কে বা কাহারা কেনো আমার এমন ক্ষতি করেছে তা আমি জানি না। আমি ১৪ (মার্চ) রবিবার রায়পুর থানায় জিডি করেছি। সঠিক তদন্ত নিয়ে প্রশাসনের কাছে আমি বিচার চাই।

স্থানীয় কৃষক মোঃজাকির ঢালী জানান, কোন মানুষ এভাবে ফলসহ ফসলের গাছ উপড়ে ফেলতে পারে আমার বিশ্বাস হয় না। এটা পশুর মত কাজ। আমরা এ পশুদের বিচার চাই।

You might like