

টি. আর. দিদার :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল মাদরাসায় চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

১৭ মার্চ বুধবার সকাল ১০টায় মাতৃভূমি ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিনের পরিচালনায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আখতার হোসাইন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল মাদরাসার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব ভূইয়া, মাতৃভূমি মডেল মাদরাসার সেক্রেটারী মো: মুফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান (প্রশাসন) মো: আবু নোমান সরকার, ভাইস-চেয়ারম্যান (স্বাস্থ্য) ও রূপনগর শাখার প্রিন্সিপাল মো: জয়নাল আবেদীন ভূইয়া, ভাইস-চেয়ারম্যান (শিক্ষা) মো: আব্দুল হাই যোবায়ের, কোষাধ্যক্ষ মো: মেছবাহ উদ্দিন, মাতৃভূমি হজ্জ্ব কাফেলার মুয়াল্লিম মাও. মো: নুরুল আমিন পারভেজ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাতৃভূমি মডেল গার্লস শাখার প্রিন্সিপাল মো: নাজমুল হক সরকার, মাতৃভূমি মডেল মাদরাসার প্রিন্সিপাল মাও. মো: জাহাঙ্গীর আলমসহ ছাত্র/ছাত্রী বৃন্দ্ব।







