

জহিরুল ইসলাম জয় :
ফরিদগঞ্জের কামতায় প্রতিপক্ষের হামলায় বিমান বাহিনীর কর্মকর্তার মায়ের উপর হামলা ও সীমানা প্রাচীর ভাংচুরের অভিযোগ পাওয়া যায়।

গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কামতা তফদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, কামতা তফদার বাড়ী মৃত আ. মালেকের ছেলে বিমান বাহিনীতে কর্মরত মহিউদ্দিন ও তার ভাই প্রবাসী সাহিদুল যৌথ ভাবে গত প্রায় ১ মাস পূর্বে ১৫ শতাংশ জায়গা খরিদ করে।
সেই খরিদকৃত জায়গার চার দিকে সীমানা প্রাচীর দিয়ে বুঝে নেয়।
ঘটনার দিন প্রতিপক্ষ কামতা ভূঁইয়া বাড়ীর বাসু মিয়া (৬০), ছেলে কামরুল (৩৫), বদরুল (১৯), ছোট ভাই শাহআলম বাবুল, তার ছেলে নরুল হুদাসহ ৭/৮ জন মিলে সীমানা প্রাচীরের পূর্ব অংশে জোরপূর্বক ভেঙ্গে পেলে।
বিমান বাহিনীর কর্মরত মহিউদ্দিন ভিডিও কলে সেই স্থানের অংশ দেখানোর জন্য মা মমতাজ বেগম (৫৫) কে ঘটনাস্থলে যাওয়ার অনুরোধ করে। সেখানে গিয়ে ছেলেকে ভিডিও কলে ভাংচুরের দৃশ্য দেখাতে গেলে প্রতিপক্ষের লোকজন দৌড়ে এসে মা মমতাজ বেগমকে ধাক্কা ও হুমর্কি দেয়।
এ বিষয়ে বিমান বাহিনীর কর্মরত মহিউদ্দিন বলেন, আমরা ১৫ শতাংশ জায়গা ক্রয় করেছি, সেই খরিদকৃত জায়গার চারদিকে ইটের ভাউন্ডারী করলে তার পূর্ব পাশে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ভেঙে পেলে। থানায় অবহিত করেছি, প্রয়োজনে মামলার প্রস্ততি রয়েছে।
প্রতিপক্ষের পক্ষ হয়ে কামতা বাজারের ব্যবসায়ী কাউছার ভৃঁইয়া বিষয়টি সমাধানের চেষ্টা করছেন বলে জানা যায়।







