চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও যুব সংহতির আলোচনাসভা

স্টাফ রির্পোটার :

স্বাধীনতার ৫০ বছর পূর্তি, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে, স্বাধীনতার সবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও জেলা যুব সংহতির যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটা এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীর, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আবুল কালাম আজাদ টুলু, চাঁদপুর জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম খান।

চাঁদপুর জেলা যুব সংহতির আহবায়ক গোলামুন্নবী লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ হান্নান ঢালীর পরিচালনায়, আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুস সাত্তার, বাদল হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাওলানা জাকির হোসেন হিরো, যুগ্ম-আহ্বায়ক স্বপন ডাক্তার, চাঁদপুর জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ গাজী কবির হোসেন মিজি, সদস্য মাইনুল ইসলাম, জুয়েল বেপারী, জাকারিয়া হান্নান, লোকমান হোসেন, মোস্তফা ঢালী, রিপন বেপারী, উত্তম কুমার দে, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির আহবায়ক ইসমাইল মাঝি, সদস্য-সচিব বিল্লাল হোসেন খান, যুগ্ম-আহ্বায়ক মাসুদ মিয়া, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি বাচ্চা মোল্লা, ১৩ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রশিদ খান প্রমুখ। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

You might like