মাদক ছেড়ে মাঠে আসার আহবান নিক্সন চৌধুরীর

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আজ দুপুরে মরহুম আকবর আলি মোল্লা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর -৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

নিক্সন চৌধুরী বলেন, মাদক ছেড়ে মাঠে আসি ক্রিকেটকে ভালোবাসি।আমরা যদি তরুন সমাজকে খেলাধূলার দিকে মনোনিবেশ করতে পারি তাহলেই তরুণ সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পারবো।

এছাড়া ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ বিলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান, যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ।

খেলা সভাপতিত্ব করেন আনোয়ার আলী মোল্লা। ফাইনাল খেলায় স্বপ্নপুরী ক্লাব ৪৩ রানে ওরিয়ন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

চ্যাম্পিয়ন ক্লাবকে ত্রিশ হাজার টাকা প্রাইজমানি ও একটি ট্রফি দেওয়া হয়। রানারআপ ক্লাবকে বিশ হাজার টাকা ও একটি ট্রফি দেওয়া হয়। ম্যান অব দা সিরিজ নির্বাচিত হয় ওরিয়ন ক্লাবের খেলোয়াড় শিহাব।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সভাপতি আনোয়ার আলী মোল্লা বলেন, সমাজ মাদকমুক্ত করতে হলে খেলার দিকে বর্তমান তরুন সমাজকে মনোনিবেশ করাতে হবে।এরকম টুর্নামেন্ট পরবর্তীতে আরো বড় আয়োজন করবো যাতে তরুন সমাজ খেলার দিকে নিজেদের মনোনিবেশ করে।

চরভদ্রাসন খেলোয়ারদের চাওয়ার দাবিতে বলেন আমাদের একটা ক্লাব থাকা সত্বেও আমাদের চরভদ্রাসন খেলোয়াড়েরা সুযোগ সুবিধা পাচ্ছে না।এলাকার কিছু কুচক্রী মহল এই ক্লাবটা নিজেদের কব্জায় রেখেছে। কিছুদিনের মধ্যে আমি চরভদ্রাসন ইয়ং ক্লাবকে পুনর্গঠন করে দিবো যাতে আমাদের উপজেলার খেলাধুলা এগিয়ে যেতে পারে।

You might like