চাঁদপুরে প্রধানমন্ত্রী ও নরেন্দ্র মোদীকে নিয়ে কটুক্তি করায় যুবক গ্রেপ্তার

কবির হোসেন মিজি, স্টাফ করেসপন্ডেন্ট :  চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটুক্তি করে স্যোসাল মিডিয়ায় ছবি পোস্ট করায় মো. আলাউদ্দিন বেপারী (২১) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

৩১ মার্চ বুধবার ভোরে মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ডিবির ওসি টান্টু সাহা।

আটককৃত আলাউদ্দিন বেপারী মতলব দক্ষিণ উপজেলার গোসাইপুর গ্রামের মো. আব্দুস ছাত্তার বেপারীর ছেলে।

ডিবি পুলিশের ওসি টান্টু সাহা বলেন, অভিযুক্ত যুবক আলাউদ্দিনকে বুধবার ভোরে মতলব থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

You might like