ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে কঙ্কাল উদ্ধার

মোঃ সাদ্দাম হোসেন ॥ ফরিদগঞ্জে ডাকাতিয়া নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।

৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার ডাকাতিয়া নদীর উপর ফরিদগঞ্জ সেতুর পাশে কঙ্কাল উদ্ধারের এ ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদগঞ্জের ডাকাতিয়া নদীর উপরে ফরিদগঞ্জ সেতু সংলগ্ন নদীতে স্থানীয় এক কিশোর মাছ ধরতে এসে বিকেলে কঙ্কালটির মাথার খুলি দেখতে পায়। পরে সে স্থানীয়দের জানালে তারা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথার খুলিসহ নদীতে তল্লাশি চালিয়ে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে।

এ সময় নদীতে ভাসমান অবস্থায় ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। যদিও তাতে কোন কিছুই ছিলো না। কঙ্কালের মাথার খুলিতে চুলের অস্তিত্ব থাকায় ধারনা করা হচ্ছে কঙ্কালটি কোনো নারীর।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: বাহার মিয়া জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় সংবাদ পেয়ে ফরিদগঞ্জ সেতুর নিকট গলিত তথা প্রায় কঙ্কালে পরিনত লাশ উদ্ধার করেছি।

You might like