

মো.মজিবুর রহমান রনি :
লকডাউন শতভাগ বাস্তবায়ন করতে এবং স্বাস্থ্য বিধি মেনে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ।
৯ এপ্রিল সন্ধায় থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ এর সভাপতিত্বে হাজীগঞ্জ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা ওসি তদন্ত ইব্রাহিম খলিল, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, রেষ্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দুসহ অন্যান্য ব্যাবসায়িরা। এবং গণমাধ্যম কর্মীরাও এসময় উপস্থিত ছিলেন।







