

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জের বিভিন্ন এলাকাহতে হােন্ড অটােরিক্সা চুরির সদস্য মোঃ রনি (২৫) কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার রুপসা বাজার থেকে ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই বারাকাত উল্যা সঙ্গীয় ফাের্সসহ তাকে আটক করে। বুধবার সকালে তাকে আদালতে প্রেরন করা হয়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, সােমবার গভীর রাতে উপজেলার দক্ষিন রুপসা গ্রামের ইউনুস হাফেজের বাড়ি থেকে টিন সেট হােন্ডা রাখার ঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে মোটর সাইকেলটির ঘাড়লক ভাঙ্গিয়া চুরি করিয়া নিয়ে যাওয়ার সময় ঘরের লােকজন ডাক চিৎকার দিলে আশপাশের লােকজন পৌছালে চােরদের ধাওয়া করা হয়।
চােরের দল বাইক নিয়ে যাওয়ায় এসময় এলাকাবাসী লাউতুলি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মােঃ রনিকে মােটর সাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখে পেলে । এ বিষযে মােহাম্মদ আহসানুল করিম একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সে জানায়, লিভাে ১১০ সিসি মােটর সাইকেলটি একলক্ষ ষােল হাজার টাকায় ক্রয় করে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই বারাকাত উল্যা সাংবাদিকদের জানান লিখিত অভিযোগ পেয়ে রনিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়ে প্রথমে সত্যতা স্বীকার করলেও পরে পরে টালবাহানা করায় রিমান্ড চেয়ে কাের্টে প্রেরন করা হয়েছে। এদিকে থানার অফিসার ইনচার্জ সহিদ হোসেন প্রতিবেদককে জানান,চুরির মামলা রুজু হয়েছে। তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করা হয়েছে।







