চাঁদপুর শহরের খান সড়কে বালি ব্যবসায়ী খুন

কবির হোসেন মিজি :  চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার খান সড়কের বাসিন্দা বালু ব্যবসায়ী কে খুন করেছে দুর্বৃত্তরা।

জানাযায়, চাঁদপুর শহরের বাগাদী রোডের বালু ব্যবসায়ী রেহান উদ্দিন মিজি ( ৫৫) কে দূবৃওরা খুন করেছে বলে জানা যায়।

স্হানীয় ও একই বিল্ডিংয়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, শরীয়তপুর তারাবুনিয়া এলাকার বাসিন্দা মোঃ রেহান উদ্দিন মিজি গত দেড় বছর যাবত খান সড়কের তামান্না শারমিন ভিলার ৩য় তলার পশ্চিম পার্শ্বের ফ্লাটে ভাড়া থাকেন। তাঁর ৩ মেয়ে সকলে বিবাহিতা স্বামীর বাড়িতে এবং একমাত্র ছেলে প্রবাসী। তিনি ও তাঁর স্ত্রী এই বাসায় থাকতেন। তাঁর স্ত্রী গত ২ দিন পূর্ব দেশের বাড়িতে যায়।

প্রতিদিনের গতকাল ২৪ জুন তাঁর স্ত্রী স্বামীর খোঁজ নিতে সকাল থেকে বার বার কল দেওয়ার পরও ফোন রিসিভ না করায় পাশ্ববর্তী ভাড়াটিয়া কে তিনি বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বাসার পাশ্ববর্তী ভাড়াটিয়া দেখেন উক্ত ফ্লাটের বাহির দিয়ে দরজার ছিটকারী আটকানো। পরে তিনি দরজার ছিটকারী খুলে দেখেন বাসার খাটের উপর লাশটি পড়ে আছে।

তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশ কে জানানো হয়। ঘটনাস্থলে পিবিআই সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের টীম পৌঁছে। লাশ সুরাতাল করে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ ময়না তদন্তের জন্য নিয়ে যায়।

ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্হল পরিদর্শন করেন।

You might like