স্বরূপকাঠিতে গোমস্তা ও বাওয়ালীদের মাঝে অনুদানের টাকা বিতরণ

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে সুন্দরবন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অসহায় গোমস্তা ও বাওয়ালীদের মাঝে অর্থিক অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

বুধবার সংগঠনের কার্যালয়ে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম প্রধান অতিথি হিসেবে ওই অনুদানের নগদ টাকা বিতরণ করেন। সুন্দরবন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি মো. জাহিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. মোহসিন, মো. আব্দুর রাজ্জাক ও মো. নুরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে ৬০০ জন গোমস্তা ও বাওয়ালী প্রত্যেককে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।

You might like