

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :
নতুন কোন করারোপ ছাড়াই স্বরূপকাঠি পৌরসভার ২০২১ – ২০২২ অর্থ বছরের ৭৬ কোটি ১৬ লক্ষ ৮৫ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৌর সভার হলরুমে মেয়র মো. গোলাম কবির এ বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা।
এতে উদ্ধৃত্ত দেখানো হয়েছে ৩ লক্ষ ৫০ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. জাকির হোসেন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন,প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলামসহ কাউন্সিলরবৃন্দ।










