

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য।কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

শুক্রবার (১৩ নভেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ এবং ৮৪টি আউটলেট ও পাম্পহাউজ পুনর্বাসন কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোর লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
উদ্বোধন করা প্রকল্পের কাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার সেচ অবকাঠামোর উন্নয়ন এবং কৃষিকাজে পানির প্রাপ্যতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এর আগে প্রতিমন্ত্রী প্রকল্পের উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
পানি সম্পদ মন্ত্রনালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের বাস্তবায়নে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরন, ৮৪টি আউটলেট ও পাম্প হাউজ পুনবার্সন কাজে ব্যয় হবে ১৯ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা। এপ্রকল্পে উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের ৭ হাজারের অধিক সুবিধাভোগীরা এ সুবিধা পাবেন।প্রকল্পতে দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনরাকৃতি করন, সিসি ক্যানেল লাইনিং কাজ, পাম্প হাউজ পূর্নবাসন, আউটলেট পুর্নবাসন, কালভার্ট নির্মান, এ্যাকুইডাক্ট নির্মান, মটর ও পাম্প স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হালকা সেচ (ইলেকট্রিক ব্লক ৩) উপ প্রকল্পের প্রকল্প পরিচালক পীষুয কৃঞ্চ কুন্ড, পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারন অফিসার রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি।
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ খ্রি.














