বসতঘরে আঙ্গীনা ময়লার স্তুপ ফেলে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
ফরিদগঞ্জে বসতঘরের আঙ্গীনা ময়লার স্তুপ পেলে জনদূর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে। এই ঘটনায় বাড়ীর লোকজনসহ পথচারীদের মাঝে মিশ্র পতিক্রিয়া লক্ষ করা যায়।

সরেজমিনে দেখা যায়, ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের চালিয়াপাড়া কাজী বাড়ীর দীঘির পশ্চিম কর্ণারে বসতঘরের পাশে ময়লার স্তুপ। পাশ্ববর্তী সমাইর বাড়ীর মৃত আ. কাদেরের ছেলে আ. মান্নান (মনা) ও তার পরিবারের লোকজন ইচ্ছা করে কাঠালের ভোতা, মুরগীর চামড়া, পচাঁ তরকারিসহ নানা আবর্জনার স্তুপ ওই স্থানে প্রতিনিহিত পেলে আসছে। এসব ময়লা আবর্জনার দুর্গন্ধে কাজী বাড়ী, সমের বাড়ী, পশ্চিম বাড়ীর চলাচলরত মানুষ ভোগান্তিতে পড়তে হয়।

বিশেষ করে এই ময়লার স্তুপের দুর্গন্ধময় পরিবেশে পড়ে থাকতে দেখা যায় কাজী বাড়ীর আবুল খায়েরের পরিবারকে।
এ বিষয়ে আবুল খায়ের, তার স্ত্রী ও ছেলে শাহাদাত কাজী বলেন, আমাদের সাথে ইশান্নিত হয়ে আ. কাদেরের ছেলে মনা ও তার পরিবার জোরপূর্বক এখানে ময়লা আবর্জনা পেলেছে। ডাক দেওয়ার পরেও তারা শুনেনি। আমরা যেন নরকে বসবাস করছি। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সৃ-দৃষ্টি কামনা করছি।

অভিযুক্ত পরিবারের ছোট ভাই সুজন বলেন, আমরা একা ময়লা পালাইনি, তার পরেও অভিযোগ উঠায় আমরা আর কিছু পালাবো না।

 

You might like