ফরিদগঞ্জে দুইটি ড্রেজার মেশিন ভেঙ্গে দিয়েছে প্রশাসন

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধ ভাবে ড্রেজার মেশিন পরিচালনা করার দায়ে দুইটি ড্রেজার মেশিন ধ্বংশ করেছে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার।

৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামে অবৈধ ভাবে দুইটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করার সময় মেশিন ও পাইপ ভেঙ্গে দেওয়া হয়।

রোববার অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলন হচ্ছে ছাপানো প্রিয় সময় অন লাইন পত্রিকার সংবাদের প্রেক্ষিতে প্রশাসন এ ব্যবস্থা নেন।

সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, সরকারে নির্দেশনা অনুযায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তলন করা অপরাধ। তাই ঘটনাস্থলে গিয়ে কাউকে না পাওয়ায় ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দিয়েছি।

You might like