

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধিঃ
ভারতীয় উপ-মহাদেশে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জগন্নাথ দেবের মন্দিরে সোমবার থেকে শুরু হয়েছে এ রথযাত্রা।

আগামী ১৯ জুলাই সোমবার উল্টো রথযাত্রা অনুরূপভাবে অনুষ্ঠিত হবে। করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল থেকে মন্দিরে আগত নারী পুরুষ ভক্ত বৃন্দরা স্বাস্থ্য বিধি ও শারিরীক দুরত্ব বজায় রেখে জগন্নাথ দেবের মন্দির দর্শন করেন।
১২ জুলাই সোমবার বিকেলে ৪টায় নাট মন্দিরের ভিতরে রথ টান দেওয়া হয়। মতলব জগন্নাথ দেবের মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির সকল সদস্যদের সহযোগিতায় এ রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সারোয়ার সরকার লিখন, জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, সহ সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, নরেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ গনেশ ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উপজেলা পুজা উদ্যাপ পরিষদের সাধারন সম্পাদক চন্দন সাহা , কানাই সাহা, দুলাল নন্দী, গোপাল জিউর মন্দিরের যুগ্ম আহবায়ক পিতোষ সাহা, বাসুদেব সাহা, অজয় সাহা, বলাই সাহা, সাংবাদিক সমির ভট্টাচার্য্যসহ ভক্ত বৃন্দরা ।








