

হারুন অর রশিদ, মতলব দক্ষিণ প্রতিনিধি :
দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার ২৩ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

সারা দেশের ন্যায় মতলব (দক্ষিণ) উপজেলায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে ১ম দিনের সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে এবং মোবাইল কোর্ট পরিচালনা কালে স্বাস্থ্যবিধি প্রতিপালনের সরকারি নির্দেশ অমান্য করার অপরাধে মোট ১৪ টি মামলায় ৪ হাজার ৭ শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সেন্টু কুমার বড়ুয়া।
এ সময় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী খোরশেদ আলম, সেনাবাহিনী সদস্য ও পুলিশের সদস্যগণ। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ১৪ দিন উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।








