

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি : :
চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের ৭দিন পর অনাথ চন্দ্র দাস (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রোববার (২৫ জুলাই) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের ওয়াপদা খাল থেকে অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করেছে। সংশ্লিষ্ট এলাকার সোহাগ ও ইমাম হোসেন রোবার সকালে কাজ করতে গেলে ওয়াপদা খালের মধ্যে কচুরি পানা বেষ্টিত একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে ওই এলাকার ইউপি সদস্য উজ্জ্বলকে অবহিত করে।

পরিবারের লোকজনের মধ্যে স্বপ্না রানী দাস, সুমি রাণী দাসসহ অনেকেই জানান, গত সোমবার (১৯ জুলাই) সকালে বাড়ি থেকে নাস্তা করার উদ্দেশ্যে বেড় হয়ে আর ফিরে আসেনি অনাথ চন্দ্র দাস। আমরা গত এক সপ্তাহ যাবৎ আত্মীয়-স্বজন এমনকি ভারতে পর্যন্ত আমাদের লোকজনের কাছে খোঁজ নিয়েও তার সন্ধান পাইনি। অতপর এক আত্মীয় আমাদের ফোন করে বলেন, অনাথের লাশ পাওয়া গেছে।
তারা আরোও জানান, নিহত অনাথের সাথে একই বাড়ির কৃঞ্চচন্দ্র দাসের ছেলে সুভল চন্দ্র দাসের ৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল দির্ঘদিন যাবৎ। নিখোঁজের ১৫/২০দিন পূর্বেও এ নিয়ে কথা কাটা-কাটি ও শালিস হয় কিন্তু সমাধান হয়নি। এরই জেরে হয়তো হত্যা করে লাশ গুম করতে চেয়েছিল প্রতিপক্ষ।
পিবিআই ইন্সেফেক্টর মোঃ আতিকুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে অর্ধগলিত লাশ দেখতে পাই। লাশের বুকে , মাথায় ও হাতে-পয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটায় আমাদের ছায়া তদন্ত কাজ চলছে , আমরা থানা পুলিশকে সহায়তা করছি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদ হোসন অনাথ দাসের লাশ উদ্ধার করা ও মর্গে প্রেরণ করার কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীর রয়েছে বলে জানান।
অন্যদিকে খালে লাশের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ।










