ফরিদগঞ্জে লকডাউনে জরিমানা আদায়

ফরিদগঞ্জ ( চাঁদপুর) সংবাদদাতা : সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

সোমবার লকডাউনের ৪র্থ দিনে বিভিন্ন পয়েন্টে ও ইউনিয়ন পর্যায়ের বাজার গুলোতে অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ টি মামলায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরির নেতৃত্বে সাথে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন। এ সময় স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়। সেনাবাহিনী, পুলিশ টিম ও স্কাউটস টিমের সদস্যদের সহগোগিতায় উপজেলা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, করোনা ভাইরাসের বিস্তার বেড়ে চলেছে। তাই লকডাউন বাস্তবায়নে আমরা মাঠে কঠোর অবস্থা রয়েছি।

You might like