ফরিদগঞ্জে মোবাইল কোর্টে জরিমানাসহ ২টি ড্রেজার মেশিন ধবংস

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জে স্বাস্থ্য বিধি না মানা, দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় ও অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে দু’টি ড্রেজার মেশিন গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

২৭ জুলাই (মঙ্গলবার) উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার উপজেলার সদর বাজারে ওয়াপদা অফিস সংলগ্ন, প্রাণীসম্পদ কার্যালয় সংলগ্ন, অনুআ স্মৃতিস্তম্ভ সংলগ্ন, বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, কালির বাজার, বেড়ী বাজার, বেপারী বাজার, পিরোজপুর বাজার, রামপুর বাজার, গোয়ালভাওর বাজার, চরকুমিরা চৌরাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে, দোকান খোলা রাখার অপরাধে ৭টি মামলায় ৪ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করেছে।

অপরদিকে উপজেলার ১২ নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে অবৈধভাবে চালানো ২টি ড্রেজার মেশিন ও মেশিনের পাইপ ভেঙ্গে দিয়েছে মোবাইলকোর্ট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, সরকারি নির্দেশনা না মানায় জরিমানা আদায় এবং দুইটি ড্রেজার বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকর কথা নিশ্চিত করেছেন।

You might like