ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন : ৭ হাজার ৪ শ’ টাকা জরিমানা

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
চাঁদপুরের ফরিদগঞ্জে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ও দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

২৮ জুলাই (বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার ফরিদগঞ্জ বাজার, ওয়াপদা অফিস সংলগ্ন এলাকা, প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, ওনুআ স্মৃতিস্তম্ভ এলাকায় স্বাস্থ্য বিধি না মানায়ও বিধি লঙ্গন করে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়েছে।

৭ টি মামলায় ৭ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইলকোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

You might like