

ধ্যেৎতরী ভাল্লাগেনা
জিএম মুছা
আষাঢ়ের ডাকলো দেয়া
ফুঁটেছে গাছে কদম কেয়া
নদীর ঘাটে চলছে খেয়া
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
খুঁকু পায়ে বেঁধেছে নূপুর।।
ঝরে বৃষ্টি সকাল দুপুর
জলে ভরে নদী পুকুর
মেঘবালিকার পায়ের নূপুর
বেজে যায় সকাল দুপুর
ধ্যেৎতরী ভাল্লাগেনা।।

বৃষ্টিরে তুই থেমে যানা
আজকে খুঁকুর পুতুল বিয়ে
খেয়েদেয়ে কাজ পেলিনা
রাখাল ছেলে বাজাবে বাঁশি
শিয়াল মামা ছাগলছানা
বরযাত্রী যাবে একশো জনা।।
ঢোল তবলা বিয়ের সানাই থাকছে রাশি রাশি,
ঢাক ঢোল ঝাঁঝর বাজে কান্ড দেখে দাদুর নাকি পাচ্ছে শুধু হাসি।।
এখন আমি কি যে করি
শুধু শুধু ভেবেই মরি
বরযাত্রী যাবে নাকি কাশি?
এমন বাদল দিনে আমি কি করি
বিয়ের খাবার হবে কি বাঁসি??










