

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলা সদর বাজার হতে কালিরবাজার পর্যন্ত ৮১০ মিটার দৈর্ঘ্যরে এলজিইডি সড়কটিতে দির্ঘদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। গত ০৪ অক্টোবর ২০২০ তারিখে প্রিয় সময় অনলাইন পত্রিকায় “ফরিদগঞ্জ কালিরবাজার সড়কের বেহাল দশা ” শিরোনামে ছাপানো সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলজিইডি দপ্তর ও ঠিকাদারের ইতি বাচক দৃষ্টি ভঙ্গির ফলে সম্প্রতি প্রায় সোয়া কোটি টাকা ব্যয়ে সড়কটি এলজিইডি নির্মাণ শেষ করেছে।
সড়কটি পৌর বাজারের প্রধান সড়ক হওয়ায় নির্মাণ কাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। স্থানীয়দের মধ্যে লিটন দাস, প্রবীর চক্রবর্তী, আলমগীর হোসেন জানান, সড়কের কাজ দীর্ঘদিন পড়ে থাকায় আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন আমাদের চলাচলে স্বাচ্ছন্দ্যবোধ করতে পেরে আমরা কৃতজ্ঞ।

কাজের গুণগত মানের প্রশ্নে কয়েকজন জানান, কাজের সবটুকুতে একই পরিমাণ থিকনেস দিয়ে ঢালাই দেওয়া হয়নি। তাছাড়া রডের জালি ও স্টোনের মানেও কিছুটা সমস্যা রয়েছে।
এ বিষয়ে কাজের ঠিকাদার আঃ আজিজ প্রিয় সময়কে জানান, কাজটি আরো আগেই করা যেতো। বিলন্ব হওয়ার কারণ হচ্ছে, স্থানীয় সংসদ সদসদ্য সাংবাদি মুহম্মদ শফিকুর রহমান রাস্তার সাথে ড্রেন নির্মাণের জন্য ডিউ লেটার দেওয়ায় ড্রেন ইনক্লুড করে নিতে সময় লেগেছে তাই কিছুটা বিলম্ব হয়েছে। তকে তিনি আরোও জানান, এমপি মহোদয়ের প্রচেষ্টায় ড্রেনসহ কাজটি করতে পারায় জলাবদ্ধাতা নিরসনও একই সাথে সম্ভব হয়েছে। কাজের গুনগত মান ভালো হয়েছে দাবী করে বলেন, কোন ধরনের অনিয়ম হয়নি।










