

গাজী মোঃ মহসিন : বর্তমান দেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে ও শোকের মাস আগষ্ট মাসে অক্সিজেন সংকট মুহূর্তে অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা আক্রান্ত রোগীদের পাশে এসে দাড়িয়েছেন কেন্দ্রীয় মৎসজীবীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা মৎসজীবিলীগের সভাপতি, ভয়েস বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং সিটি নিয়ন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক চাঁদপুর ৩ (সদর-হাইমচর) আসনের পরিচিত জনপ্রিয় নেতা আলহাজ মোঃ রেদওয়ান খান বোরহান।
গত ৫ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌরাস্ত বাজারে ও হাইমচর উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে নেতাকর্মীদের মাঝে ২০টি অক্সিজেন সিলিন্ডারের মধ্যে ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে টেলি কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্ধোধন করেন আলহাজ¦ মোঃ রেদওয়ান খান বোরহান।

তিনি এসময় বলেন, দিন দিন চজাঁদপুরে করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। চাঁদপুর সদর ও হাইমচরে কোন করোনা রোগী যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় সে জন্য আমাদের অক্সিজেন সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। আমি পর্যায়ক্রমে চাঁদপুর সদর হাইমচরে মোট ২০ অক্সিজেন সিলিন্ডার দিবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিার নির্দেশে আমাদের ক্ষুদ্র প্রচেষ্ট অব্যাহত থাকবে।
অক্সিজেন সিলিন্ডার বিতরনের সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান খান, ২নং উত্তর আলগী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ সানাউল্লা বেপারী, আয়ামীলীগ নেতা মোঃ হাবিব আখন, শাহ আলম বেপারী, চাঁদপুর সদর উপজেলার ১২নং চাঁন্দা ইউনিয়ন আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি মোহাম্মদ আলী, চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামী মৎসজীবিলীগের সভাপতি মোঃ রাজু বরকন্দাজ, মৎসজীবিলীগ নেতা জাকির হোসেন খান সহ আওয়ামীলীগসহ বিভিন্ন নেতৃবৃন্দ।







