ফরিদগঞ্জে গণটিকা কেন্দ্র হতে গণহারে টিকা না দিয়ে বাড়ি ফেরত

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ করেসপন্ডেন্ট :
শনিবার (৭ আগষ্ট) চাঁদপুরের ফরিদগঞ্জে ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় একযোগে গনটিকা কেন্দ্রে টিকা দান কার্যক্রম শুরু হয়। প্রতিটি কেন্দ্রে ৬শত জনকে টিকা দানের আয়োজন করা হলেও লাইনে দাঁড়িয়েছে হাজার হাজার নারী-পুরুষ। সকাল ৮ট হতে শুরু করে দুপুর ১টার মধ্যেই কেন্দ্রগুলোতে টিকা শেষ হয়ে যায়। ফলে টিকা না নিয়েই গনহারে বাড়ি ফেরত যেতে হয়েছে কেন্দ্রে আসা নারী- পুরুষদের ।

প্রতিটি কেন্দ্রে প্রচন্ড রকমের ভিড় দেখতে পাওয়াগেছে। ভিড়ের মাঝে সামাজিক কোর দূরত্বই বজায়ে রাখা হয়নি।

আইনশৃংখলার কাজে নিয়োজিত বাহিনীকে হিমশিম খেতে হয়েছে।

পৌর সভার ফরিদগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ফেরত যাওয়া প্রতীবন্ধী চা দোকানী আঃ খালেক জানান, আমি স্ব স্ত্রীক টিকা দান কেন্দ্রে গিয়ে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে দুপুর ২টায় টিকা না দিতে ফেরে বাড়ি ফেরত আসি । কেন্দ্রের টিকা শেষ হয়েগেছে বলে জানিয়ে দেয়। সারাদিন কাজ-কর্ম ফেলে রেখে টিকা না দিতে পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অপরাপর কেন্দ্রগুলোতেও একই অবস্থা চলতে দেখা গেছে। টিকা দান সংশ্লিষ্টরা জানান, নারী-পুরুষ বিপুল পরিমাণ উপস্থিত হয়েছে। আমাদের একদিনের নির্ধারিত সংখ্যক টিকা আমারা প্রদান করেছি। পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার মোঃ কামরুল হাসান জানান, গনটিকা পরীক্ষামূলক পদ্ধতির কারণে প্রথম দিনে ৬শত জনকে প্রতিটি কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে। সকলেই টিকা পাবে এতে দু:চিন্তা করার কারণ নেই। উপজেলায় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় এক যোগে ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

You might like