হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী ঢেউটিন ও চেক বিতরণ

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি ::
চাঁদপুরের মতলব দক্ষিণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শতাধিক কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলি ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

৯ আগস্ট সোমবার দুপুরে মতলব পৌরসভার উদ্যোগে কর্মহীন ও হত দরিদ্রদের মাঝে উপস্থিত থেকে প্রধান অতিথি এ খাদ্য সামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন।

পৌরসভার মিলনায়তনে মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন এর সভাপতিত্বে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ এম কবির আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

এ সময় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন মিয়া, আওয়ামী লীগের নেতা ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল, কমল পোদ্দার, জহিরুল ইসলাম আলেক, ফারুক আহমেদ বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো: গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর আবুল বাশার পারভেজ, সারোয়ার সরকার লিখন, সাইফুল ইসলাম মোহন, মো: ওয়াজদ্দিন, পিন্টু সাহা, পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক আহসান মৃধা, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম হাজরা, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাফুজ সরকার, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে সভার প্রধান অতিথি চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ডাক, টেলি ও তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি উপজেলা পরিষদ মিলনায়তনে হত-দরিদ্রদের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করেন।

You might like