স্বরূপকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি :
স্বরূপকাঠিতে নানা কর্মসুচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমুহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

সকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্য দান করে, এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মুড়ালে সর্বস্তরের সংগঠন পুস্পার্পন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পৌর মেয়র মো.গোলাম কবির, সহকারী কমিশনার (ভ’মি)মো. বশির গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন,আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ,সম্পাদক এস এম ফুয়াদ, বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন,মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান রনি দত্ত জয়, নার্গিস জাহান প্রমুখ।

এদিকে পৌর আওয়ামীলীগের উদ্যোগে পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে পাইলট মাধ্যমিক বিদ্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউএনও মো.মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

You might like