বোদায় ক্ষুদে গানরাজ তিলোত্তমাকে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদায় ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাসকে প্রধানমন্ত্রীর অনুদানের পাঁচ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকালে তিলোত্তমা বিশ্বাসের বাবা নির্মল চন্দ্র বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি।

এসময় পৌর মেয়র এড. ওয়াহিদুজ্জামান সুজা, নাঈমুজ্জামান মুক্তা, বোদা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, হাসান মোস্তাফিজুর রহমান রতন, আব্দুল মোত্তালেব, তিলোত্তমা বিশ্বাস প্রমখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, গত ২৮ অক্টোবর ২০২০ খ্রি: তারিখে রংপুরের তারাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ তিলোত্তমা বিশ্বাস গুরুতর আহত হয়।

এসময় তার মা গুণী শিল্পী স্মরনীকা বিশ্বাস নিহত হয় এবং তার বাবা, দুই বোন ও ছোট ভাই আহত হয়।

সে সময় মাননীয় রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ এলাকার অনেকেই পাশে দাঁড়া। তিলোত্তমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এবং প্রধান মন্ত্রী বরাবর চিকিৎসা সহায়তার জন্য আবেদন করা হয়।

You might like