সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মেহেদী হাসান রাসেল, টাংগাইল (সখীপুর) প্রতিনিধি :

সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে র্কীত্তন খোলা ধুমখালী মিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মো. নূর আলম র্কীত্তন খোলা ধুমখালী মিলপাড় এলাকার মো. রমজান আলীর ছেলে।

জানা যায়, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে বাক প্রতিবন্ধী মো. নূর আলম (২৪) মাছ ধরার জন্য পুঁকি সংগ্রহ করতে গিয়ে গাছে উঠে। একর্পযায়ে গাছে থাকা বৈদ্যুতিক তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে যায় মো. নূর আলম।

 

পরে তাকে উদ্ধার করে সখীপুর স্বস্থ্য-কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

You might like