সফরমালী উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ করলেন সভাপতি অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন

সজীব খান, চাঁদপুর :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল বিদ্যালয় প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের সফরমালী উচ্চ বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিদ্যালয়ের ম্যানেজিং (অ্যাডহক) কমিটির সভাপতি অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসান আলী খান, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর, শিক্ষক হাবিবুর রহমান তালুকদার, ধর্মীয় শিক্ষক ফিরোজ মামুন, কম্পিউটার শিক্ষক ফয়সাল হোসেন এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র নুরে আলম খান।

বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

প্রকাশিত: সোমবার, ০২ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy