লক্ষ্মীপুরে দেশ কালান্তর প্রতিনিধি পরিবারের উপর হামলা

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :

লক্ষীপুরের পালেরহাট বাজারে মঙ্গলবার বিকেলে ভাড়াটে সন্ত্রাসীরা দেশ কালান্তর প্রতিনিধি মো. আরিফ হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। সাংবাদিকের চিৎকারে বাজার ব্যবসায়ীরা দ্রত ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

সুত্রে জানায়, লক্ষীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নের হাসন্দি গ্রামের ফতেয়াম্মদ ব্যাপারী বাড়ির দুস্কৃতিকারী রবিন হোসেন সাংবাদিক আরিফ হোসেনের পরিবারের সম্পত্তি দখলের পাঁয়তারা করে ব্যর্থ হয়ে মঙ্গলবার বিকেলে পরিকল্পিত হামলা চালায়।

এতে সাংবাদিক আরিফ ও তার মাসহ পরিবারের সদস্যরা আহত হয়। সাংবাদিক আরিফ এবং তার পরিবারের আহত সদস্যদের চিকিৎসা করতে সিএনজি যোগে লক্ষীপুর সদড় হাসপাতালে উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজি লক্ষীপুর দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালেরহাট বাজার এলাকাতে পৌছায় মাত্রই রবিন হোসেনের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সৃষ্ট ঘটনায় সাংবাদিক আরিফ হোসেন লক্ষীপুর থানা লিখিত অভিযোগ দায়ের করে।

এব্যাপারে জানতে চাইলে বার বার যোগাযোগ করেও অভিযুক্ত রবিন হোসেনকে পাওয়া যায়নি।

You might like