সখীপুর প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট

সখীপুর প্রেসক্লাব “সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিঃ”এর দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক যুগান্তর পত্রিকার সখীপুর প্রতিনিধি মাসুদ রানাকে সভাপতি, দৈনিক আমার সংবাদ পত্রিকার সখীপুর প্রতিনিধি আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং দৈনিক মানবজমিন পত্রিকার সখীপুর প্রতিনিধি মোজাম্মেল হক সজলকে কোষাধক্ষ্য করে ৩ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন সভায় সখীপুর প্রেসক্লাব’র সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

You might like