

স্টাফ করেসপন্ডেন্ট :
চাঁদপুরে মানবতাবাদী স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (শেডো) তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে কেককাটা, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার মধ্যবাজার মকিমউদ্দিন শপিং সেন্টারের ফুড লাভারসে হাজীগঞ্জ শাখার উদ্যোগে এ প্রতিষ্ঠবার্ষকী উদযাপিত হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহসিন হোসেন, সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চাঁদপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ কামরুল হাসান (বাবু) সহ সহ-সভাপতি জাহিদ পাটওয়ারী, সহ-সভাপতি শাহজালাল রুবেল, সহ-সভাপতি নাসির হোসেন,জুনায়েদ তপদার, সহ-প্রচার সম্পাদক মতিউর রহমান, মিরন মিয়া, ইকরাম হোসেন, আজাদ হোসেন দপ্তর সম্পাদক জাহিদ বাবু, ইমাম হোসেন পাটওয়ারী,আলাউদ্দিন মিয়াজী,মিজবাহ উদ্দিন মারুফ হোসাইন, ওমর ফারুক রিয়াদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে তৃতীয় বর্ষপূর্তির কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন সম্পন্ন করা হয়। পরে ফুড লাভারসে ভোজনে অংশ নেয় সবাই।
আরো পড়ুন : জেনে নিন যৌন রোগের লক্ষণ ও প্রতিকার
উল্লেখ্য সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি গত কয়েক বছর ধরে চাঁদপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। বিশেষ করে গত বছর থেকে এই মহামারী করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত রোগীদেরকে বিনামূল্যের অক্সিজেন সেবা দিয়ে চলেছেন।
আরো পড়ুন : শ্বেতির সাদা দাগ দূর করার সহজ কিছু উপায়
সংগঠনটির গৌরব, ঐতিহ্য ও সাহসী অগ্রযাত্রার তৃতীয় বর্ষপূর্তি ও ৪র্থ বছরের পদার্পণ উপলক্ষে রক্তদাতা, দাতা সদস্য, উপদেষ্টা মন্ডলীসহ সকল সদস্যকে সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।







