

কী আছে আমার, কেনই বা আসলে আমার কাছে
আমি নিঃস্ব, আমার কিছুই নাই
এতো কেনো ভালোবাস আমায়
যেদিকে ফিরি শুধু তোমারই গন্ধ পাই।
আমি যে অসহায়, কী করার আছে,
শুধু তোমার পানে তাকানো ছাড়া,
সত্যিই অসহায়, এই তো হাত বাড়ালাম
দেখি কাঁটা তারের বেড়া।

আহা! তোমার অপূর্ব সুন্দর
মোহিত আমি তোমার খোলা চুলে,
শিহরিম আমার দেহমন
যখন আলতো করে তোমার আঙ্গল ছুঁলে।
এই তো ভালোবাসা
এই তোমার আশা,
আমিও তো চাই তাই
হতে চাই না নিরাশা।
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা










