স্বর্ণপদক জয়ী ইঁদুরের গল্প

জিএম মুছা। তাং ১৪/০১/২০২২ ইং

ছোট্ট বন্ধুরা তোমরা গল্প পড়তে এবং শুনতে খুব ভালবাসো, তাই আমি তোমাদের পড়ার জন্য দেশ-বিদেশের ঘটে যাওয়া বিচিত্র সব গল্পের উপকরণ নিয়ে তোমাদের সামনে হাজির করি তোমাদেরকে সামান্য আনন্দ দেয়ার জন্য গল্প লিখি ,তোমরা হয়তো জেনে খুশি হবে আবার কিছুটা অবাক ও হবে।

বেশ অনেকদিন আগের আফ্রিকায় ‘মাগওয়া’একটি ইঁদুরের জন্ম হয়, ইঁদুরটি কি করলো জানো সে দেশের মাটির নিচে পুঁতে রাখা ১০০ টিরও মানুষের জীবন ধ্বংস কারী স্থলমাইন বিস্ফোরক খুঁজে বের করে কম্বোডিয়ার অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে।

তার এই কাজের সম্মান ও স্বীকৃতি স্বরূপ সেদেশের সরকার তাকে চাকরির ব্যবস্থা ও করেছিলেন, ইঁদুরটি তার কর্মস্থলে যোগ দিয়ে একের পর এক সফলতা অর্জন করায় এবং তার বীরত্বের জন্য সরকার তাকে স্বর্ণপদকে ভূষিত করে। গত ইংরেজি ২০২১ সালের স্বর্ণপদকপ্রাপ্ত এই দুটি অবশ করে যায় তার কর্মময় জীবন শুরুর প্রথম দিকে বেলজিয়ামের আ্যপোপো দাতব্য প্রতিষ্ঠান ইঁদুরটিকে প্রশিক্ষণ দেন, কম্বোডিয়া জুড়ে আনুমানিক ৬০ লক্ষ স্থলমাইন মাটির নিচে পুঁতে রাখা আছে এমন ধারণা ছিলো বিশেষজ্ঞ মহলের। মাটির নিচে পুঁতে রাখা সেইসব স্থলমাইন শনাক্ত করে খুঁজে বের করার জন্য স্বর্ণপদকপ্রাপ্ত ওই ছোট প্রাণী ইঁদুরটিকে আফ্রিকার তানজেনিয়া থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে মারওয়াকে আনা হয়েছিল, বেলজিয়ামের নিবন্ধিত তানজিনিয়া ভিত্তিক দাতব্য সংস্থা আ্যপোপোতে মাগাওয়খর মতো অনেক ইঁদুরকে মাইন শনাক্তের প্রশিক্ষণ দেয়া হয়েছিলো, বরিশালের প্রশিক্ষণ নেয়া ওইসব ইঁদুরকে “হিরো র্্যট”বলা হতো, মাগওয়া ছিল সেইসব সাহসী প্রশিক্ষণপ্রাপ্ত ইঁদুরের একটি, ইংরেজি ২০২২ সালের প্রথম সপ্তাহের দিকে মাগাওয়ার শরীর বেশ ভালো ছিলো হঠাৎ করে,তার নড়াচড়া স্থির হয়ে পড়ে, বেশিরভাগ সময় সে ঘুমিয়ে কাটাতো, মৃত্যুর কিছুদিন আগে থেকে খাবারের প্রতি তার আসক্তিও কমে গিয়েছিলো।

মাগাওয়া তার কর্মজীবনে এতটা দক্ষ ছিল সে দেশের ,টেনিস খেলার মাঠের আশেপাশে কোন জায়গায় মাইন আছে কিনা? থাকলে মাগাওয়া তা ২০ মিনিটে খুঁজে বের করে ফেলতো। যে কাজটি মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের খুঁজে বের করতে সময় লাগত চারদিন।

মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের স্বীকৃতিস্বরূপ ইংরেজি ২০২০ সালে মাগাওয়া, পি ডি এস এ স্বর্ণ পদক অর্জন করে, প্রাণীদের সাহসী কর্মকাণ্ডের জন্য এই স্বর্ণ পদক দেয়া হয়। এই সম্মান কে বলা হয় প্রাণীদের জন্য জর্জ ক্রস পদক। ব্রিটিশ সরকারের দেয়া আ্যপোপোর ৭৭ বছরের ইতিহাসে ইঁদুর মাগাওয়ার কে দেয়া প্রথম প্রাণী যে পিডিএস স্বর্ণপদক অর্জন করে।

বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বিরল প্রতিভার স্বর্ণপদক জয়ী সেই ছোট্ট ইঁদুরটি গত কয়েকদিন আগে অসুস্থ্য অবস্থায় মাত্র আট বছর বয়সে সকলকে কাঁদিয়ে শোকসাগরে ভাসিয়ে মৃত্যুকে বরণ করে নিল স্বর্ণপদক জয়ী মাগাওয়া নামের সেই ইঁদুরটি।।

You might like