নাচুনে মাকড়সার গল্প : জিএম মুছা

ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই মাকড়সা চেনো বাহ দেখেছো, তাছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কমবেশি মাকড়সা দেখে থাকি, মাকড়সার সাধারণত আমাদের বাড়ির আশেপাশেই ঝোপঝাড়ের, বন জঙ্গলে ,গাছে এবং ঘরের মধ্যে জাল বিস্তার করে বিভিন্ন পোকামাকড় স্বীকার করে তা খেয়ে জীবন ধারণ করে থাকে। কিন্তু আমরা কি কখনো আট রঙের নাচুনে মাকোসার কথা শুনেছি? হয়তোবা এর আগে আমরা এমন আজব রঙিন মাকোসার কথা শুনিনি।

তবে বন্ধুরা আমি আজ তোমাদের সেই আজব আট রঙের রঙিন নাচুনে মাকড়সার গল্প শোনাবো। আগেই বলে রাখি আমি যে মাকড়সার গল্প শোনাবো সেটা কিন্তু আমাদের দেশের মাকড়সা নয়।

এই মাকড়সা টি কিন্তু বসবাস করে ইউরোপ ও উত্তর আমেরিকায়, সায়েন্স ডেইলি অবলম্বনে, ১৫ জানুয়ারি ২০২২ সালে দৈনিক জনকণ্ঠ মারফতে আমরা জেনেছি, তোমরা জেনে অবশ্যই খুশি হবে যুক্তরাষ্ট্রের সিনসিনাটি ও জার্মানির হামবুর্গ ভার্সিটির সুদক্ষ একদল গবেষক মাকড়সার এক নতুন প্রজাতির মাকড়সা আবিষ্কার করেছেন।

যার বৈশিষ্ট্য হলো নতুন এই প্রজাতির আট রাঙা মাকড়সাটি চলার সময় নেচে নেচে চলে, তাই বিজ্ঞানীরা এই মাকড়সাটি কে “নাচুনে মাকড়সা” হিসাবে নামকরণ করেছেন।

বিশেষজ্ঞ ঐ গবেষক দলটির গবেষণার এক পর্যায়ে হঠাৎ আট রঙের এই নাচুনে মাকড়সাটি তাদের নজরে আসে, গবেষক দলটির ধারণা হয়তো ওই মাকড়সা নারী ময়ূরের মতো নিজেদের রং বিস্তার করে পুরুষ মাকড়শাকে আকৃষ্ট করে থাকে।

তাছাড়া এদের আরো একটা বিশেষ গুণ হলো এরা আমাদের দেশের মাকড়সার মতো জাল বিস্তার করে জালের মাধ্যমে নানা প্রকার কীটপতঙ্গ স্বীকার করে জীবন ধারন করে থাকে, তবে অন্যান্য প্রজাতির মাকড়সার মতো এদেরও একজোড়া বিষগ্রন্থি আছে কিন্তু সবাই প্রাণঘাতী নয়।

You might like