কুকুরের ছয় তারকা হোটেল : জিএম মুছা

আমরা মানুষের জন্য তিন পাঁচ তারকা বিলাসবহুল হোটেল এর কথা শুনলেও কোন পশুর জন্য ছয় তারকা কল্পনা করতে পারিনা। তারপরও এর আগে আমরা পড়েছি সৌদি আরবে উট এর জন্য বিলাসবহুল পাঁচ  হো তোটেল তৈরি হয়েছে । ১২০ কক্ষ বিশিষ্ট সেখানে উটের জন্য খাবার, গরম দুধ সহ ফাইভস্টার সার্ভিস দেয়া হয় ,কি আজব কথা ভাবা যায় বন্ধুরা? সে তো গেল সৌদি আরবের উট এর পাঁচ তারকা হোটেলের কথা, এবার কিন্তু সৌদি আরবকে টপকিয়ে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে তিন বা পাঁচ তারকা হোটেল ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে ছয় হোটেল ,সেটা কোন মানুষের জন্য নয়, বিলাসবহুল হোটেলটি করা হয়েছে শুধুমাত্র কুকুরের জন্য, সাধারণত তিন  হোটেল মানুষের জন্য অনেক খানি বিলাসবহুল ,সেখানে পাঁচ তারকা হলে তো কথাই নেই।

শুনতে অনেকটা অবাক লাগলেও দক্ষিণ আফ্রিকার সুপারউফ ডগ হোটেল ছয় তারকা মর্যাদা সম্পন্ন করা হয়েছে, রাজধানীর কেপটাউনে অবস্থিত মূলত এটি ৬ মাস, একবছর বয়সী কুকুরের পরিচর্যা কেন্দ্র। এমন একটি দেশে কুকুরের জন্য এমন বিলাসবহুল বিলাসী আয়োজন, সেই দেশে কিন্তু পঞ্চাশ শতাংশ মানুষ চরম দারিদ্র্য সীমার নিচে বসবাস করে থাকে, শুধু তাই নয় ওই সুপারউফ ডগ হোটেলের রাস্তার উল্টোপাশে বেশকিছু সহায় সম্বল ও গৃহহীন মানুষের বসবাস। অথচ সেই দেশে কিন্তু, কুকুরের পরিচর্যাকারী ও সেবাদানকারীরা রাত দিন ২৪ ঘন্টা কঠোর পরিশ্রম করে কুকুরগুলোকে ছয় তারকা মানের সেবা দিয়ে যাচ্ছে, সেখানে বিলাসবহুল বড় বড় পোল, মনোরম ও পরিচ্ছন্ন বিশ্রাম কক্ষ সঙ্গে জাজ সংগীতের দারুন সব ব্যবস্থাওআছে।

সুপার উফ ডগ হোটেলের অতিথি কুকুরগুলোকে সাজানো-গোছানো গ্রামে নিয়ে হাটানোর ব্যবস্থাও আছে, যা পশ্চিম কেপটাউনের প্রধান এলাকা ফ্রান্সহুক উপত্যাকার কাছাকাছি অবস্থিত।

এ হোটেল নিয়ে প্রচার -প্রচারণার সুপারউফ ডগ হোটেল কতৃপক্ষ কুকুরের জন্য শ্যাম্পেনের বোতলে পানীয় ভেষজের সংমিশ্রণে এক ধরনের পানীয়র ব্যবস্থা করে থাকেন। এতসব আয়োজনে অতিথি কুকুররা খুবই আনন্দে- উচ্ছ্বসিত হয়ে আছে, বেশি ভাব অতিথি কুকুর গুলোর জাজ সঙ্গীত শুনেই তাদের দিন কেটে যায়।।

You might like