আধার কালো রাত্রি নামে নতুন সূর্য উঠবে বলে

জিএম মুছা :

পৃথিবীর ফ্রেমে সময়ে কোলাজে বাধা ছিল পাখি দের দল বেঁধে উড়ে চলা, শেষ বিকেলের ঝিলের জলে ঝলমলে সুখ,মেঘের সিঁড়ি বেয়ে অন্ধকারের গলি পথ ধরে কে এসেছিল? সেকথা বেজেছিল সু্র ঝংকারে রাতের বাতাসে ফিসফিস শব্দে করস্থানের ঘুমন্ত শিয়াল,শ্মশানের শরীরী অশরীরিদের কর্ণকূহুরে।

জ্বলন্ত চিতার দহন যন্ত্রণা ভেসে ওঠে তৃষ্ণার্ত কাকের লাল দুটি চোখে, সকালের একঝাঁক সাদা কবুতর বার বার ডিগবাজি খেলে যায়, সাগরের ঢেউয়ের তালে তালে রোদের তীব্রতা বেড়ে চলে মধ্যাহ্ন দুপুরে,মেঘের কোল থেকে ঝাঁজালো এক পশলা লাল নীল, বেগুনী রঙের বৃষ্টি নেমে এল পৃথিবীতে, থেমে গেল কবুতরের ডানা ঝাপটানো পাখিদের উড়ে চলা, ইথরে ভেসে এলো টিভির পর্দায় রক্তাক্ত কাটা ফাটা থ্যাতলানো শব -দেহের কফিন সকল অনুভূতি নিমিষে হাওয়ায় মিলিয়ে গেল ডানা মেলে পশ্চিমা দিগন্তে, ধীরে, ধীরে আধার কালো রাত্রি নামে নতুন সূর্য উঠবে বলে।।

রচনাকাল: ১১/১১/২০০৬ ইং
রওশন আলী স্মৃতি ভবন, তৃতীয় তলা ৮ , নম্বর কক্ষ ৩ মুজিব সড়ক ,দরাটানা কোতোয়ালি যশোর, ৭৪০০।

You might like