কুয়াকাটার মহিপুর প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটার মহিপুর প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে, মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চলনায় এ অনুষ্ঠান হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, রিপোটার্স ইউনিটির সভাপতি ও মহিপুর প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদসহ মহিপুর ,কলাপাড়া টেলিভিশন সাংবদিক ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, প্রেসক্লাবের সকল সদস্যবৃন্ধ।

You might like