

রাকিবুল হাছান, মনপুরা (ভোলা) প্রতিনিধি :
হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা, মর্যাদার মধ্য দিয়ে মনপুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ পালিত হয়েছে ।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সূর্য উদয়ের সাথে শহীদের শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন, প্রভাত ফেরী মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।
শহিদ মিনার প্রাঙ্গনে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও বাদ যোহর সকল মসজিদ, মন্দিরে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পন কালে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, উপজেলা (ভারপ্রাপ্ত)নির্বাহী অফিসার শামীম মিঞা, অফিসার ইনচার্জ সাঈদ আহমেদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন মিয়া,দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল, হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, পিআইও ইলিয়াস মিয়া, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম (ফিরোজ) পল্লী উন্নয়ন কর্মকর্তা মাতাহাব উদ্দিন ভূইয়া,কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায়, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সূর্য উদয়ের সাথে সাথে শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা অর্পণ করেন,আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন,মনপুরা প্রেসক্লাব,রেড ক্রিসেন্ট সোসাইটি, লাল সবুজ সোসাইটি, এনজিও প্রতিনিধিরা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষ থেকে আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হ’য়ে। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে জাতীয় কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন দোকান,এনজিও অফিস,বিভিন্ন সংস্থা সকল শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রভাত ফেরী, শহিদ মিনারে পুষ্প অর্পণ ও জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন করেন।










